পুজোর শেষ লগ্নে ‘অসুর নিম্নচাপ’, ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণবঙ্গে পুজোর ষষ্ঠী- সপ্তমী মোটের উপর ভালোভাবেই কেটেছে। এদিকে আজ অষ্টমী ।সকাল  সকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবর অনুযায়ী ঝলমলে রৌদ্রজ্জ্বল, দেখা দিয়েছে রোদ। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগে থেকেই। হাওয়া অফিসের থেকে পাওয়া খবর অনুযায়ী দশমীর দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে পুজোর সময় বৃষ্টি পরে জনজীবন একেবারে বিপর্যস্ত না হয়ে পড়ে সেই জন্য ইতিমধ্যে  আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নজরদারি চালাবেন।দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে । আরও জানা গেছে, সেখানে একজন সিনিয়র আইএএস অফিসার। সেই সাথে দুইজন ডাব্লুবিসিএস পদমর্যাদা অফিসার ২৪ ঘন্টাই থাকবে  ।এই কন্ট্রোল রুম ৭ই অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। আবার কালীপূজার জন্য ২০ থেকে ২৪ শে অক্টোবর দ্বিতীয় দফায় চালু থাকবে কন্ট্রোল রুম। ছট পুজোয় ২৭ ও ২৮শে অক্টোবর খোলা থাকবে এই কন্ট্রোল রুম।
পূর্ব ঘোষিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অষ্টমীর দিন উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।এর ফলে এই সমস্ত জেলায় জারি থাকবে সতর্কতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। সেই সাথে আরো জানানো হয়েছে, নবমীতে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আবার দশমীতে ভারী বৃষ্টিপাতের ফলে কোলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে । তবে অতি ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনায় । সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে।একাদশী এবং দ্বাদশীতে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে। এক্ষেত্রে ৩রা অক্টোবর অর্থাৎ একাদশীর দিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। ঘনিভূত এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে পশ্চিমবঙ্গ থেকে দূরে চলে যাবে। এর ফলে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা সর্তকবার্তা অনুযায়ী ১লা এবং ২রা অক্টোবর সমুদ্র উত্তাল থাকার কারণে এই দুদিন বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ।

 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *