
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- SIR ও আসন্ন বিধানসভা নির্বাচন। আর ঠিক তার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ জেলার জেলাশাসক বদল করা হলো। সোমবার নবান্নের থেকে প্রকাশিত এক নির্দেশিকায় ওই রদবদলের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী SIR একবারা শুরু হয়ে গেলে জেলা শাসকদের বদলি করা যায় না। আর সেই দিকগুলি মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
তবে রাজ্য প্রশাসনের মতে এই রদবদল রুটিন ট্রান্সফার। যদিও এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে ১০টি জেলায় বদল হয়েছে সেগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা ,তাঁকে বদলি করা হয়েছে। তাঁর ওই জায়গাতে এসেছেন কোচবিহারের প্রাক্তন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। অন্যদিকে উত্তর ২৪ পরগনা বর্তমান জেলাশাসক শরৎকুমার দ্বিবেদিকে স্বাস্থ্য দপ্তরের সচিব করা হয়েছে ।তাঁর সেই জায়গায় নতুন জেলা শাসক হিসেবে যোগ দিচ্ছেন শশাঙ্ক শেট্টি। অন্যদিকে কোচবিহার থেকে অরবিন্দ কুমার মিনা দক্ষিণ ২৪ পরগণায় যোগ দেওয়ায় বর্তমানে ওখানে নতুন জেলা শাসকের নাম এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র বদলি হয়েছেন। তাঁর সেই জায়গায় মালদার প্রাক্তন জেলাশাসক নীতিন সিংহানীয়া দায়িত্ব নিচ্ছেন। সেই সাথে মালদার নিতিশ সিংহানিয়া মুর্শিদাবাদ বদলি হওয়ায় তাঁর জায়গায় নতুন ডিএম প্রীতি গোয়েল এসেছেন, যিনি দার্জিলিং এর প্রাক্তন জেলা শাসক। অন্যদিকে পুরুলিয়ার রজত নন্দাকের সরিয়ে সেই জায়গায় জেলাশাসক করা হয়েছে কনঠাম সুধীরকে, যিনি ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি সিইও। এদিকে দার্জিলিংয়ের প্রীতি গোয়েল মালদায় যাওয়ার ফলে দার্জিলিংয়ের ডিএম পদ এই মুহূর্তে ফাঁকা রয়েছে । বীরভূমের বিধানচন্দ্র রায় কে বদলি করে কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার ধবল জৈনকে জেলাশাসক করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পূর্ণেন্দু কুমার মাঝিকে বদলি করে, সেখানে নতুন জেলাশাসক করা হয়েছে ইউনিস রিসিন ইসমাইল ।ঝাড়গ্রামের সুনীল আগরওয়ালকে বদলি করা হয়েছে।সেখানে বসিরহাটের অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্করকে ঝাড়গ্রামের নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্যের জেলাশাসক রদবদল প্রসঙ্গে বিশেষজ্ঞ মহল মনে করছেন, এই পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। নতুন জেলা শাসকরা যাতে দ্রুত তাদের নিজের জেলার দায়িত্ব বুঝে নিতে পারে।সেই সাথে নির্বাচনের প্রস্তুতিতে অংশ নিতে পারেন। সেই জন্যই নবান্নের তরফে প্রশাসনিক দ্রুত রদবদল, আগেই থেকেই নির্দেশিকা জারি করেছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: – ৯১৫৩০৪৩৩৮০
