
তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাংলাদেশের জেলে বন্দি অবস্থায় ভারতীয় এক মৎস্যজীবির রহস্য মৃত্যুর ঘটনার ১০দিন পর ওই মৎসজীবির দেহ মঙ্গলবার রাতে বাংলাদেশ হাইকমিশন মারফৎ মৃতের ভাই বাসুদেব দাসের হাতে তুলে দেওয়া হয়। পরে আজ বুধবার মৃত মৎস্যজীবির কফিনবন্দি দেহ দক্ষিণ২৪পরগণার কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার গঙ্গাধরপুর ৮নম্বর পশ্চিম কালিনগরের তাঁর নিজের বাডিতে নিয়ে আসা হয়।এদিন মৃত মৎস্যজীবির দেহ দেখতে স্থানীয় বহু মানুষজন ভীড় জমায়।তবে মৃতের পরিবারের অভিযোগ, “তাঁকে জেলবন্দি অবস্থায় মারধোর করে মেরে ফেলা হয়েছে”।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে এফবি ‘মঙ্গলচন্ডী ৩৮’ ও ‘এফবি ঝড়’ এই ট্রলার দুটি গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। গত ১৩ই জুলাই বাংলাদেশে জলসীমা অতিক্রম করে মাছ ধরার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হয় এফবি ‘মঙ্গলচন্ডী ৩৮’ ও ‘এফবি ঝড়’নামের দুটি ট্রলার।আটক মৎস্যজীবীদের নিয়ে নৌবাহীনি বাংলাদেশের মংলা পোর্ট থানার হাতে তুলে দেয়।এরপর ধৃত মৎস্যজীবিদের গ্রেপ্তার করে বিরুদ্ধে মামলা রুজু করে।ধৃত মৎস্যজীবিদের বাঘের হাট আদালতে পেশ করলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দেন।তখন থেকে বন্দি ভারতের ৩৪জন মৎস্যজীবিরা।শনিবার ‘মঙ্গলচন্ডী-৩৮’এর বন্দি মৎস্যজীবিদের মধ্যে বাবুল দাসের মৃত্য হয়েছে এমন খবর আসে কাকদ্বীপের ওই মৎস্যজীবির পরিবারের কাছে।মৃতের পরিবার সেসময় সংবাদমাধ্যমকে জানান,“শনিবার দুপুরে কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানা থেকে তাদেরকে বাবুলের মৃত্যু সংবাদ দেওয়া হয়।এরপরই মৃত্যুর খবর নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনে ফোন করে বিষয়টি জানা হয়।বাবুল দাসের পরিবারের অভিযোগ “বাবুল কালা-বোবা,অন্যকোন অসুস্থতা ছিল না।অ্যালার্জির ওষুধ খেত।ও সুস্থ সবল ছিল।এ মৃত্যু সন্দেহজনক।তাই তদন্ত হোক।
পাশাপাশি মৃতের পরিবার সে সময় আরও দাবি করেছিলেন,’দেহ কাকদ্বীপে ফিরলে পুনরায় ময়না তদন্ত করার”।
এবিষয়টি নিয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র প্রথম দিন থেকে মৃত মৎস্যজীবির দেহ দেশে ফিরি আনতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সঙ্গে যেমন নিয়মিত যোগাযোগ রেখে ছিলেন।পাশাপাশি স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরাও বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নজরে এনেছিলেন।দেহ ফিরিয় আনতে ‘মঙ্গলচন্ডী-৩৮’এর মালিকের ছেলে বাংলাদেশে যান। ফলে সকলের প্রচেষ্টায় শেষমেষ ১০দিনের মধ্যে মৃত মৎস্যজীবি বাবুল দাসের দেহ ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।শেষ পাওয়া খবর পর্যন্ত আজ রাতে মৎস্যজীবির মৃতদেহ কাকদ্বীপে অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
