গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘুরে দেখলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গঙ্গাসাগর মেলা ২০২৬ এর প্রস্তুতি চলছে জোর কদমে।  চলছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং। প্রশাসন তরফ থেকে এই মুহূর্তে তিনটি পলিমাটি কাটার ড্রেজার কাজ করছে। দিনে ও রাতে কাজ চলছে ।

আর মাত্র কয়েকটা দিন বাকি  তার পরই গঙ্গাসাগর মেলা ২০২৬। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সারাদিনের মধ্যে ৪ থেকে ৫ ঘন্টা বন্ধ থাকছে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা। আর সে কারণে নিত্যযাত্রীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই ছোট নৌকায়,ভুটভুটিতে করে মুড়িগঙ্গা নদী পার হতে হচ্ছে। অভিযোগ, অতিরিক্ত গ্যাটের টাকার খরচ করে নদী পারাপার করতে হয়। প্রায় একমাস ধরে চলছে ড্রেজিং, তারপরেও সারাদিনে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা বন্ধ থাকছে ভেসেল পরিষেবা।

শনিবার গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা   জি বি ডি এ চেয়ারম্যান সীমান্ত কুমার মালি  ও সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারা উপস্থিত ছিলেন ।এদিন তিনি প্রথমে কাকদ্বীপের লট নম্বর ৮ মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখেন। তবে গঙ্গাসাগর মেলা ২০২৬ মেলা শুরু হতে খুব একটা দেরী নেই তাই তার আগেই ড্রেজিং এর কাজ শেষ করা এখন প্রশাসনের কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *