বাসন্তীতে নির্মীয়মান বাড়িতেবিস্ফোরণ ! গুরুতর আহত শিশু

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ ২৫শে ডিসেম্বর বড়দিন।আর গতকাল রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা! নির্মীয়মান বাড়িতে আচমকাই কান ফাটানো বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এসে দেখেন আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এক শিশু। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কোলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশুটির নাম কালো গায়েন( ১০) ।
ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায়। ঘটনার খবর পেয়ে রাতেই  ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে সুন্দরবনের ক্যানিং মহকুমার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় চতুর্থ শ্রেণীর ছাত্র নাম কালো গায়েন ১০ গুরুতর আহত হয়েছে ।স্থানীয়রা দাবি করছেন। ওই এলাকায় গত কয়েকদিন আগে  স্থানীয় ক্লাবের জায়গা নিয়ে আনার  শেখ পরিবার ও গায়েন পরিবারের মধ্যে গন্ডগোল চলছিল। আজ বৃহস্পতিবার দুই পক্ষের বিরোধ  মেটানোর সভা হওয়ার কথা ছিল স্থানীয় নেতৃত্বের। আর তার আগেই গতকাল রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়।
স্থানীয়রা আরো দাবি করেছে,সেখ পরিবার ও গায়েন পরিবারের গন্ডগোল দীর্ঘদিন ধরেই চলছে। ২০১৯ সালে দুই পরিবারের বিবাদের জেরে শেখ পরিবারের এক সদস্য খুন হন বলে অভিযোগ। সে সময় থেকেই উত্তপ্ত ছিল  এলাকা। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *