
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বুধবার রাজ্যের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় আশা কর্মীরা। যদিও তাদের বিক্ষোভের আগে থেকে এখানে মতায়ন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। দেওয়া হয়েছিল ব্যারিগেড। অভিযানের শুরুতেই আটকে দেওয়া হয়েছিল তাদের মিছিল। আর তখনই উত্ত্যক্ত হয়ে পড়ে পরিস্থিতি। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
এদিন মিছিল শুরু করার পরই উতপ্ত হয় পরিস্থিতি। একের পর এক ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা ।এরপরই আসরে নামে পুলিশ। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি। আশা কর্মীদের দাবি, ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন করতে হবে। আর এ বিষয়ে পদক্ষেপ করা না হলে স্বাস্থ্যবনের সামনে বিক্ষোভ নিয়ে বসে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় আশা কর্মীদের পক্ষ থেকে।পাশাপাশি এদিন নিরাপত্তা কথা মাথায় রেখে, স্বাস্থ্য ভবনের সামনের গেট বন্ধ রাখা হয়েছিল। রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
রাজ্যের প্রায় ৭২হাজার আশা কর্মী রয়েছেন,তাদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা বৃদ্ধি করার দাবি জানিয়ে আসেন তারা। জানা গেছে বেশ কয়েকবার ভাতা বৃদ্ধি ও করা হয়েছে। তবে তাদের বর্তমান দাবি বেতন ১৫ হাজার টাকা সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই স্বাস্থ্য ভবন ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি।শেষ পাওয়া খবর অনুযায়ী তাদের কর্মবিরতি চলছে। জানা গেছে,চলতি মাসে আবারও তাদের ঘেরাও বিক্ষোভ ও ডেপুটেশান কর্মসূচি নেওয়া হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
