
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সেন্টলপার্কে বৃহস্পতিবার থেকে শুরু হল ৪৯তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা২০২৬। এবারের থিম আর্জেন্টিনা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কৌশিনো,সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, শুভাপ্রসন্ন এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের বইপ্রেমী সমাজের জন্য একটা আনন্দের দিন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতা বই মেলা উদ্বোধন করেন। এই দিনের মেলায় বই প্রেমীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের দেখা যায়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে গিল্ডের সকল কর্মকর্তা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং। তাদের অবদানের প্রশংসা করেন।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বই মানুষের জ্ঞানের জগতকে সমৃদ্ধ করে। এই মেলার মাধ্যমে নতুন লেখকরা পাঠকের সঙ্গে পরিচিত হন এবং পাঠকরা নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেন। গ্রিল কর্তৃপক্ষের সুশৃঙ্খল আয়োজনের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই”। তিনি আরো বলেন, “বইমেলা শুধু বই কেনার স্থান নয়। সংস্কৃতি, জ্ঞান, সাহিত্যকে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ মঞ্চ”।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তিনি নতুন প্রকাশিত বই দেখেন লেখক ও প্রকাশদের উৎসাহ দেন। মেলার মূল লক্ষ্য যেমন পাঠক ও লেখকের সংযোগ তৈরি করা তেমনি ছোট প্রকাশনাগুলোকেও সমর্থন দেওয়াও। মুখ্যমন্ত্রী বার্তা দিতে ভোলেনি ।যে , “সকল লেখক প্রকাশক ও পাঠককেই এই মেলার প্রাণ। তাদের সহযোগিতা ছাড়া এই মেলা সম্ভব হতো না”।
গিল্ড কর্তৃপক্ষও মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, “মুখ্যমন্ত্রীর উপস্থিতি আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। এই মেলা আমাদের লেখক ও প্রকাশক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম”। অনুষ্ঠান স্থলে উপস্থিত প্রকাশকরা জানান প্রতিবছর বই মেলার মাধ্যমে তারা নতুন পাঠক এবং এটি তাদের জন্য ব্যবসায়িক ও সাহিত্যিক ভাবে উভয় দিক দিয়ে এদিক থেকে গুরুত্বপূর্ণ।
গতবার বইমেলায় ২৭লক্ষ মানুষ এসেছিলেন।২৩কোটি টাকার বই বিক্রি হয়েছিল।এবারে তা ছাপিয়ে যাবে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।বইমেলায় রয়েছে ১১০০স্টল।৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।প্রতিদিন ১২টা থেকে রাত৮টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা ।মেলায় কোন এন্ট্রিফ্রি লাগছে না।সম্পূর্ণ ফ্রি ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
