পূর্ব বর্ধমানে HIV সংক্রমণ নিয়ে উদ্বেগ ! পজেটিভ প্রায় ৯০, সচেতনতার বার্তা স্বাস্থ্যকর্তাদের    

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পূর্ব বর্ধমান জেলায় এইচআইভি সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় বর্ধমান শহরে অন্তত ৩০ জন যুবকের শরীরে এইচ আই ভি।জানলে অবাক হবেন, এরা অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং সমাজ পেশাগত ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত বলে দাবি স্বাস্থ্যকর্তাদের। এরা সকলে সমকামে আসক্ত।
এবিষয় জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মধ্যক্ষ বিশ্বনাথ রায় সংবাদ মাধ্যমকে জানান, “জেলায় বর্তমান প্রায় ৯০ জন এইচ আই ভি পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে বর্ধমান শহরে ৩০ জন যুবক। সকলের শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল।অনিরাপদ যৌন আচরণের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে”।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক যুবকের দীর্ঘদিন এর অসুস্থতার পর পরীক্ষা করে  এইচ আই ভি সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করা হলে একে একে আরও সংক্রমণের সম্পূর্ণ বিষয়টি সামনে আসে। তদন্তে উঠে এসেছে, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর  অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমনের ছড়াচ্ছে। যৌন চক্রের জাল গোটা দেশে ছড়িয়ে আছে। দিল্লি থেকে চেন্নাই কিংবা কোলকাতা থেকে মুম্বাই।
এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সংবাদ মাধ্যমকে জানান, “বারবার সচেতনতা প্রচার করা হলেও অনেকে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকছে না। আমরা এইচ আই ভি পরীক্ষার সংখ্যা বাড়িয়েছি। শুধু পুরুষ নয়, মহিলা ও যুব সমাজের মধ্যেও সংক্রমনের হার বাড়ছে। যা অত্যন্ত চিন্তার বিষয়। অনিরাপদ যৌন সম্পর্কই এইচ আই ভি সংক্রমনের প্রধান কারণ। শিক্ষিত সমাজে মধ্যে ও সচেতনতার অভাব দেখা যাচ্ছে,যা উদ্বেগ জনক”।
স্বাস্থ্য দপ্তরের আরও দাবি ,বর্ধমান ও কালনা শহর এলাকায় এইচ আই ভি সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে বাড়লেও কিছু নির্দিষ্ট এলাকায় তা কমেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।প্রশাসনের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা। কাউন্সেলিং এবং সচেতনতা বৃদ্ধির ওপর।
স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, এইচ আই ভি  সংক্রমণ প্রতিরোধ যোগ্য। নিরাপদ যৌন আচরণ, নিয়মিত পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন :- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *