কুলপিতে দাঁড়িয়ে থাকা ডাম্পারে বাসের ধাক্কা আহত ১৫

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার টান পারে। সজরে ধাক্কা মেরে দুমড়ে মুছড়ে গেল দূরপাল্লার  যাত্রীবাহী বাস। প্রচন্ড শব্দ আর যাত্রীদের আত্মচিৎকারে স্থানীয় বাসীন্দারা  এসে উদ্ধার করেন আহত যাত্রীদের। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কুলপি থানার কচুবেরিয়া ১১৭ নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা নগাদ বকখালি থেকে কোলকাতা গামী দুরপাল্লার যাত্রী বোঝাই বাস কুলপি থানা এলাকার কচুবেড়িয়ায় ১১৭নং জাতীয় সড়কে দাড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোড়ে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাছে্ন, বাসের গতি এতটাই ছিল যে,ডাম্পারটি উল্টে পড়ে রাস্তার পাশের পুকুরে।স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে,উল্টো দিক দিয়ে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা।

আহতদের কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে এদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ডায়মণ্ডহারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ডাম্পারের চালক ও খালাসি দুঘটনায় আহত হয়েছেন।খবর পেয়ে দ্রুত পুকুরে উল্টে পড়া ডাম্পারটি ক্রেনের মাধ্যমে তোলার ব্যবস্থা করে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *