প্রকাশ্য দিবালোকে বাইকে করে এসে সাগরের বিজেপি নেতাকে গুলি!

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে। নাম ত্রিলকেশ ঢালী। আর এই ঘটনার পর শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর এই ঘটনার পর বিজেপি নেতৃত্ব  তৃণমূল কে দায়ী করেছে।যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।তাদের দাবী পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, এদিন একেবারে ভোরবেলা  দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা  ত্রিলোকেশ ঢালী। আরও জানা গেছে, তিনি মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন কনভেনার।
এদিন তিনি সকালে দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন সকাল ৮টা নাগাদ গঙ্গাসাগর বাস স্ট্যান্ড ও শ্রীদাম বাস স্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় তাঁকে লক্ষ্য করি গুলি চালানো হয়। মোটরবাইকে করে ২ দুষ্কৃতী তার পথ আটকায় কিছু বোঝার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায় ওই বিজেপি নেতা। তবে এই ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা ।
এই ঘটনায় কার্যত সাগরদ্বীপে মানুষ হতবাক হয়ে যায়। স্থানীয়রাই  বিজেপির ওই নেতাকে দ্রুত উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।শেষ পাওয়া খবর পর্যন্ত তাঁকে উন্নত চিকিৎসার জন্য কোলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর চাউর হতে এলাকায় বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। সাগরে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *