
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা মারধরের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন। বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সরিয়ে দেওয়ার পাশাপাশি অভিজিৎ পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে তাঁর ওই জায়গায় পাঠানো হয়েছে প্রবীর ঘোষকে।
বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে,সরগরম দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বিজেপির প্রার্থী বিকাশ সর্দারে প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে ছিল। ওই ঘটনার পর থেকে পুলিশ প্রশাসন কড়া ভূমিকা নিয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
চলতি সপ্তাহে গত বৃহস্পতিবার ওই ঘটনার পর শুক্রবার বেলা পর্যন্ত ওই ঘটনার যুক্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই আলিপুর আদালতে ধৃতদেরকে তোলা হয়। তবে পুলিশ সূত্রে খবর- ধৃতদের পুলিশ হেফাজতে রেখে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। রাতে শেষ পাওয়া খবর পর্যন্ত আলিপুর আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে পুলিশ কে মারধর, খুনের চেষ্টা, এলাকায় হিংসা ছড়ানো, প্রচারে বাধা দেওয়া ,সম্পত্তি নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে। এই সবকটি অভিযোগ জামিন অযোগ্য ধারা বলে জানা গিয়েছে।
এলাকায় নতুন করে যাতে উত্তেজনা না ছাড়ায়, সেই জন্য বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়ন করেছে।সেই সাথে এলাকায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন :-৯১৫৩০৪৩৩৮০
