শুভেন্দুর আপ্তসহায়ক খুনের তদন্তে এবার সিবিআই,৭সদস্য সিট গঠন

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্তেএবার সিবিআই। গতকাল এই ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় তিনজন শুটারকে।আর এবার বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হলো ঘটনার তদন্ত ভার দেওয়া হল সিবিআইকে। জানা গিয়েছে,  খুনের ভিন রাজ্যের যে ভাবে যোগ থাকার কারণে সিবিআই তদন্তের ভার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তদন্তের দায়িত্বে রয়েছেন ডিআইজি ব্যাংঙ্কের  অফিসার পঙ্কজ কুমার সিং।
জানা গিয়েছে, ভিন রাজ্যে মোট সাতজন অভিজ্ঞ অফিসারদের নিয়ে এই বিশেষ তদন্তকারী সিট গঠন করা দল গঠন করা হয়েছে। দিল্লি ,পাটনার, রাঁচি, ধানবাদ, লখনউ এর অভিজ্ঞ অফিসারআছেন।  রয়েছেন কোলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর এর নজরদারিতে। আরো জানা গেছে, এই সিটে আরো অফিসার যুক্ত করা হবে। সেই সাথে জানা গেছে ,  উত্তর২৪পরগণার মধ্যমগ্রাম থানার ও সিআইডির হাতে যেসব নথি রয়েছে সেগুলি  তারা শীঘ্রই সিবিআই এর হাতে তুলে দেবে।
প্রসঙ্গত,  চন্দ্রনাথ খুনের ঘটনার পর সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল তৃণমূল ।উত্তর ২৪পরগণার  মধ্যমগ্রামের ঘটনার তদন্ত করেছিল পুলিশ, সিআইডি তদন্তের সহযোগিতা করেছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ৮ থেকে ৯ জন ঘটনার সঙ্গে যুক্ত। এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছি ২ বাইক ও একটি গাড়ি  ব্যবহার করা হয়েছিল ।একটি বাইককে দুজন ও অন্য বাইকে ৩জন ছিল বলে পুলিশ যে জানা গিয়েছে।খুনে যে বন্দুক ব্যবহার করা হয়েছিল তার বাজার মূল্য কয়কেক লক্ষটাকা।  গাড়ি এবং স্পার্প শুটার ভাড়া  করা  হয়েছিল।সব মিলিয়ে খরচ প্রায় কোটি টাকারও বেশি খরচ করা হয়েছিল বলে অভিজ্ঞ তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

ইতিমধ্যে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর, তাদের জিজ্ঞাসাবাদে ধৃত ৩জন এই ঘটনার কোন বিষয়ে এবং তাদের ভূমিকা  নিয়ে কোন কিছু স্বীকার করে নেয়নি।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *