
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগেই অর্থাৎ ৪ঠা মে হয়ে গিয়েছে। কিন্তু ব্যতিক্রম হয়েছিল ১৪৪ ফলতা বিধানসভা কেন্দ্রটি। এখানে অনিয়ম এবং দেদার ছাপ্পা, ইভিএম-এ টেপ লাগানোর মতো ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশন এই কেন্দ্রের ভোট গ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয়। পরে নির্বাচন কমিশনের ঘোষণা মতো গত ২১শে মে ২০২৬ পুননির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৪ শে মে দক্ষিণ ২৪ পরগনা ফলতা বিধানসভার ভোট গণনা।
ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গণনা পর্বের কাজ শুরু হবে নির্ধারিত সকাল ৮ টায়। ইতিমধ্যে পুরো এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের মোট ২৮৫ টি বুথ ভোট গণনায় প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম এ ভোট গণনা হচ্ছে ।
প্রসঙ্গত ফলতা কেন্দ্রের তৃণমূলের প্রভাবশালী নেতা তথা প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের দুদিন আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
স্বাভাবিকভাবে বিজেপি, তৃণমূল, সিপিএম সহ অন্য দলগুলি কে- কি পরিমান ভোট পাবে? এই বিষয়গুলি নিয়েই ইতিমধ্যে শুধু ফলতা কিংবা ডায়মন্ড হারবার নয়, সমগ্র রাজ্যবাসীর কাছে একটা আগ্রহ দেখা যাচ্ছে। তবে অভিজ্ঞ মহল মনে করছেন সকাল দশটা থেকে ১২টার মধ্যে একেবারে পুরো আভাস স্পষ্ট পাওয়া যাবে।

ADVT





