
প্রতীকী ছবি-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সোনারপুরের কামালগাছি এলাকা থেকে গ্রেপ্তার শওকত মোল্লা। শুক্রবার রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের একটি বোমা বিস্ফোরণ মামলায় গত বৃহস্পতিবার সারাদিন শওকত মোল্লার বাড়ি ও বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে এনআইএ। সে সময় কার্যত গাঢাকা দিয়েছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাকে না পেয়ে তাঁর ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ চালায় এনআইএ। জানা গেছে,ভাঙ্গরের বিভিন্ন জায়গায় এছাড়া বারুইপুর, সোনারপুরের বিভিন্ন জায়গায় চলে জোর তল্লাশি। বাদ ক্যানিং মহকুমার বাসন্তীর চুনাখালী এলাকাও। প্রায় দুদিন ধরে গা ঢাকা দিয়েছিল শওকত মোল্লা। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ভাঙ্গরে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই তদন্তে এনআইএ। বৃহস্পতিবার ৪/০৬/২০২৬ সকাল ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী,দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতেই হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। যদিও শওকত মোল্লার বাড়ির গেটে তালা বন্ধ থাকায় আধিকারিকরা নেতার স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করেন। তার আগে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে তদন্তকারীরা সংবাদ মাধ্যমকে কিছু না জানালেও সূত্রের খবর, গত মার্চ মাসে ভাঙ্গরে ঘটে যাওয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের প্রাণ হারিয়েছিলেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আর এ বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চাও শুরু হয়েছিল।অভিজ্ঞ তদন্তকারীদের অনুমান মজুর বোমা থাকার ফলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ADVT





