৩৬ হাজার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা!‘আয়ুষ্মমান ভারত’চালু হল পশ্চিমবঙ্গে-ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। আর ক্ষমতায় এসে সে কথা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে গিয়ে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সঙ্গে ঐতিহাসিক মৌস্বাক্ষর করেছে রাজ্য সরকার। চুক্তি স্বাক্ষরের পর সেখান থেকেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুখবর জানিয়ে তিনি বলেন, আজ থেকেই পশ্চিমবঙ্গের মানুষ এই স্বাস্থ্য প্রকল্পের সমস্ত সুবিধা পেতে শুরু করবেন।
এদিন মউস্বাক্ষর। উপলক্ষে বিজ্ঞান ভবনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নয়া দিল্লি সিআর পার্ক, করোলবাগ সহ নানা পূজো উদ্যোক্তারা। সেখানে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। এই প্রকল্পের আওতাভুক্ত ব্যক্তিরা বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ নিখরচায়  চিকিৎসার সুবিধা পাবেন।।
সেই সাথে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা সারা দেশের এমপ্যনেলড হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করেন তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি মানুষ সরাসরি আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ২০১৮ সালে এই কর্মসূচি শুরু হয়েছিল। ভারতে এখনো পর্যন্ত ব্যক্তিগত কার্ড দেওয়া হয়েছে ৪৪ কোটি মানুষকে।
৩৬ হাজারেরও বেশি হাসপাতাল এতে যুক্ত রয়েছে বলে জানাইছেন মুখ্যমন্ত্রী। এছাড়া পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প সুচারু ভাবে রূপায়ণের জন্য প্রাথমিক খাতে ৯৭৬ কোটি বরাদ্দ হয়েছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি ছিল। এবার জুন মাসের প্রথম সোবারে সেই কথাই রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ন্যাশনাল হেলথ মিশনে গত দুই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার কোন কাজ করেনি ।কেন্দ্রের কোন পরামর্শ কার্যকর করেনি ।ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। ৫২৭ কোটি টাকা পশ্চিমবঙ্গ কে দেওয়া হয়েছে। ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করে সেটাই উদাহরণ এটি।
গোটা দেশে ১২.১৭ কোটি হাসপাতালে ভর্তি হবার মানুষকে ১.৮২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *