
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আলিপুরের দক্ষিণ ২৪পরগণা জেলা পরিষদের অফিস ভবনে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বহুতল এই ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রথমে দুটি দমকল, পরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় একের পর এক দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়।বেলা বাড়তেই পকেট আগুন নেভাতে শুরু করে দমকল কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুধবার প্রায় সকাল ৯টা নাগাদ স্থানীয়রা প্রথমে ভবনের চার তলা থেকে ধোঁয়া সঙ্গে আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্ত্রে দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে।সে সময় ভবনের অন্য তলাগুলোতে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা। সাত তলা পর্যন্ত পৌঁছে যায় আগুন।একটা সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আলিপুর চত্বর। সে সময় ভবনের কিছু অংশ থেকে চাঙর ভেঙে পড়াও খবর পাওয়া গেছে সূত্রের খবর। তবে এক্ষেত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা শাসকের দপ্তর, দক্ষিণ২৪পরগণার জেলা সভাধিপতির দপ্তর অক্ষত আছে। প্রথমদিকে ভবনের সপ্তম তলায় একজন ব্যক্তি আটকে পড়েছিলেন তাঁকে উদ্ধার করার জন্য দড়ির সাহায্যে নামানোর চেষ্টা চালানো হয়, ভবনের অন্য কোথাও কেউ আটকে আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে দমকল কর্মীরা।
আরো জানা গেছে ,এই বহুতল ভবনে সরকারি দপ্তরের একাধিক অফিস রয়েছে। এখানেই দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কার্যালয়ে পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের দপ্তর আছে ।যদিও আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। শর্ট শার্কিট থেকে অথবা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে।হয়তো আগুন লাগতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ দমকল কর্মীরা। যদিও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিছুই বলতে পারছেন না দমকল ও প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা এবং চর্চা শুরু হয়েছে ।

ADVT





