
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে ক্ষমতার পালা বদলের পর এক থেকে দেড় মাসের মধ্যেই শিল্পক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিয়ে চলছে বর্তমান রাজ্য সরকার। এই অবস্থায় পশ্চিমবঙ্গে এবার ২৩০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে আইটিসি লিমিটেড। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের সময় এ ধরনের প্রস্তাব পেশ করলেন চেয়ারম্যান সঞ্জীব পুরী ।জানা গেছে এই বিপুল পরিমাণ লগ্নি নিয়ে মূলত হোটেল, কাগজ, সৌর বিদ্যুৎ এবং আনুষঙ্গিক ব্যবসায় লগ্নি করা হবে।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক হয় । এদিনের বৈঠকে রাজ্যের দীর্ঘমেয়াদি শিল্প বিনিয়োগ পর্যটন পরিকাঠামো আরো শক্তিশালী করে তুলতে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে। আই টি সির নতুন পরিকল্পনার মধ্যে থাকছে সুন্দরবন, দার্জিলিং, কার্শিয়াং এ বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা করা হয় হচ্ছে। আর এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পর্যটন অর্থনীতিতে তার ইতিবাচক বড়সর প্রভাব পড়তে পারে মনে করছেন অভিজ্ঞ শিল্পমহল।
এদিন আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী সঙ্গে নবান্নের দীর্ঘ বৈঠকের পর রাজ্য সরকারের পক্ষ থেকে সংস্থার বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে। সেই সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে এই প্রকল্পগুলি জন্য প্রয়োজনীয় জমি সরকার প্রদান করবে। জানা গিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন আধিকারিকরা। এক্ষেত্রে জমি হাতে পেলেই যে দ্রুত প্রকল্প গুলির কাজ শুরু হবে বলে মনে করছেন শিল্প মহল।

ADVT



ADVT


