নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মত বাজেটে ফলতার জন্য বিশেষ বরাদ্দ

রাজ্য শিক্ষা স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাংলায় পালা বদলের পর রাজ্যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। আর সেখানেই দক্ষিণ ২৪ পরগনার ফলতাক  ‘মডেল ব্লক’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম পর্যায়ে এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিষেক গড হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা বিধানসভা কেন্দ্র। ২০২৬ এর নির্বাচনের আগে ফলতা বিধানসভা এলাকায় একের পর এক ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসে। সেখানে তৃণমূল প্রার্থী অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান ।এলাকায় তোলাবাজি ,ভয়-ভীতি সন্ত্রাস সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। বর্তমানে জেলবন্দি। সেইসঙ্গে  সম্প্রতি থানা ঘেরাও করে পুলিশের কাছ থেকে  জাহাঙ্গীর খান কে ছাড়িয়ে নিতে প্রচুর মানুষ জড়ো করে বিক্ষোভ এর ঘটনা সহ একাধিক অভিযোগে তাঁর স্ত্রী রেজিনা বিবি ও গ্রেফতার হয়েছেন।

বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছে ।বাংলায় বিজেপি ক্ষমতা আসার পরেই রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতা নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।ফলতাকে ‘ মডেল ব্লক’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ।সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম পর্যায়ে এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর জন্য ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। এখানে কম্প্রিহেন্সিভ ইমারজেন্সি অফস্ট্রাক্টিভ কেয়ারের ব্যবস্থা থাকা প্রসূতি দের আর দূরে কোন হাসপাতালের রেফার করার প্রয়োজন পড়বে না। এবার ফলতা ব্লক হাসপাতালে জরুরী ভিত্তিতে পরিষেবা পাবেন প্রসূতিরা। পাশাপাশি এখানেই হবে প্রসব। সেই সঙ্গে ফলতার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য এলাকায় নতুন মহিলা কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে।  ফলতায় ফায়ার স্টেশন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত বুধবার হল ফলতার জনকল্যাণ শিবিরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আর সেখান থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন ,এসিইজেড শিল্পতালুক রয়েছে সেই তালুক কে আরো সম্প্রসারণ করা হবে। বন্দরভিত্তিক প্রোগ্রামের পরিকল্পনা করা হবে। গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো আরো উন্নত করা হবে। গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারও থাকবেন। আধুনিক চিকিৎসা সামগ্রিক থাকবে। আর তারপরেই রাজ্য বাজেটে তার প্রতিফলন দেখা গেল। এদিন অর্থমন্ত্রী ঘোষণা করলেন ফলতা মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির কথা ।

ফলতার শিক্ষা স্বাস্থ্য এবং শিল্প প্রভৃতি বিষয় নিয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মত বর্তমান সরকার কথা দিয়ে কথা রেখেছেন মাত্র ১ দেড় মাসের মধ্যেই।ফলতার সর্বিক উন্নয়ন আগামী দিনে আরও হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় মানুষজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *