
প্রতীকী ছবি—-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে। ১২ বছরের এক নাবালিকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নাবালিকার দেহ রাস্তায় রেখে পথ অবরোধ শুরু করে উত্তেজিত বাসিন্দারা।
জানা গেছে,শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা রবিবার সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারপরই তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশ দেহ উদ্ধারে গেলে, ধর্ষণের করে খুনের অভিযোগে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আক্রমন করলে,ঘটনাস্থলে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।
এদিন বিক্ষোভকারীদের অভিযোগ এই ঘটনার পর সন্দেহজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আর এর জেরে এলাকায় ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখায়। রবিবার বারইপুর থানার এলাকার ধবধবী ২ নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ।
পরিবার সূত্রে খবর ১২ বছরের নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল।। খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর ফিরে আসেনি। বেশ কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা করে বলে অভিযোগ। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার দেহ উদ্ধার হয়েছে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার দেহ উদ্ধারের চেষ্টা করলে উত্তেজিত জনতা বাধা দেয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত দেহ তুলতে দেওয়া হবে না। আন্দোলন চলবে ।পুলিশ সূত্রে খবর প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে এক অভিযুক্ত কে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । এই ঘটনার জন্য এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।পুলিশ সূত্রে খবর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। উত্তেজনা তার সামাল দিতে গেলে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতিতে মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।






