রথের দিন ঝেঁপে বৃষ্টি !  বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- রথ যাত্রার দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। কোলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।অভিজ্ঞ আবহাওয়াবিদের পরামর্শ দিচ্ছেন উৎসবের দিনে বাইরে বেড়ানোর আগে ছাতা,রেনকোট সঙ্গে রাখুন। সেই সাথে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে পড়েও সতর্ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়ার বুলেটিন অনুযায়ী। কোলকাতা সর্বোচ্চ তাপমাত্রা। তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর ভ্যবসা আবহাওয়া থাকবে। দিনের বিভিন্ন সময় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে।

আবহাওয়া দপ্তরের পুর্বাভাস অনুযায়ী কোলকাতা, হাওড়া ,হুগলি, দক্ষিণ ২৪পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে।

সেইসঙ্গে উত্তরবঙ্গের  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং দুই দিনাজপুরেও বৃষ্টি অব্যাহত থাকবে।  পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনার কথা মাথায় রেখে, স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। অভিজ্ঞ আবহাওয়াবিদের মতে  মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকা এবং বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করায় রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই কারণে আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

 রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জেলায় বড় জমায়েত হওয়ার কথা থাকায় প্রশাসনের পক্ষ থেকেও আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে, বজ্রপাতে সময় খোলা মাঠ নদী বা জলাশয়ের ধারে না যাওয়া,প্রয়োজন না হলে অতি ভারী বৃষ্টির সময় বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *