
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মন্দির বাজারে সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১
আহত বেশ কয়েকজন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস কন্ডাক্টরের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মন্দির বাজার থানা এলাকার গাববেড়িয়া মোড়ে । দুর্ঘটনার জেরে ব্যাস্ত রাস্তায় বহুক্ষণ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপে দ্রুত যান চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,রবিবার সকালে ৮৯ রুটের বাস দক্ষিণ২৪পরগণার ঢোলা থেকে লক্ষীকান্তপুরের দিকে আসার পথে একটি দুধের পিকআপ ভ্যানকে পাশ দিতে গিয়েই যাত্রীবোঝাই বাস উল্টে যায়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। এর মধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয় বাস কন্ডাকটার খোকন সরদার বয়স (৫৭)। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই বাস কন্ডাকটারকে খোকন সর্দারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে স্থানীয় হাসপাতালে। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দিরবাজার থানার পুলিশ। উল্টে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তার পাশ থেকে সরিয়ে দেয়।
স্থানীয় মানুষজনদের অভিযোগ প্রশাসনের কাছে বারবার জানিয়ে খারাপ রাস্তা মেরামত করার জন্য ।এছাড়া অবৈধ টোটো, অটো ,মোটর ভ্যান চলছে সে বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।






