
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের এই দুইয়ের জেরে শনিবারও বৃষ্টি কোলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শনিবার সকাল থেকেই কোলকাতা ও আশপাশের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরের সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ। আর এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী- কোলকাতায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি চলতে পারে বৃষ্টি। তবে নিম্নচাপের গতিপথ কোলকাতার দিকে না থাকায় শহরে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম ।এদিন কোলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬° সেলসিয়াস।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলা গুলিতে লাল শতর্কতা জারি করা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়ারও বইতে পারে। পাশাপাশি হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির শতর্কতা রয়েছে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুসহ ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। মৎস্যজীবীদের শনিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সাথে উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে ।শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।রবিবার দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে।






