জাহাঙ্গিরের বাড়ি আপাতত ভাঙা যাবে না,স্থগিতাদেশ জারি কোলকাতা হাইকোর্টের

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু হয় গত দুদিন আগে, দক্ষিণ ২৪পরগণার জেলা শাসকের নির্দেশে ফলতার বিডিওর উপস্থিতিতে। কিন্তু শুক্রবার সেই কাজের স্থগিতাদেশ জারি করলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এই দিন দুপুরের পর থেকে আগামী সোমবার দুপুর দুটো পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন তিনি। সরকারি জমিতে বহুতল তৈরীর অভিযোগ ছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে।এর মধ্যে জেলবন্দি জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী।আর সে সময় শুরু হয় বাড়ি ভাঙার কাজ। তবে আদালতের নির্দেশে আপাতত স্থগিত থাকছে ওই বাড়ি ভাঙার কাজ।
গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। প্রথমে বাড়ির ভেতরের আসবাব সহ বিভিন্ন জিনিসপত্র বাইরে বের করে আনা হয় ।পরে শুরু করে বাড়ি ভাঙার কাজ। কিন্তু জাহাঙ্গীরের অভিযোগ তাকে অথবা তাঁর পরিবারের কাউকে নোটিশ না দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। তাই আদালতে দারস্থ হন জাহাঙ্গির খানের আইনজীবী। এই মামলা  শুনানি চলাকালীন বিচারপতি শুভ্রা ঘোষের  প্রশ্ন –মামলাকারী যদি জেলবন্দি অবস্থায় থাকেন, তাহলে ওই বাড়িটি যে জাহাঙ্গীরের সেটা কিভাবে চিহ্নিত করা সম্ভব হলো? আগামী সোমবার আবার এই মামলার শুনানি আছে। আদালতের নির্দেশ অনুযায়ী ততদিন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।


এই শুনানিতে জাহাঙ্গির খানের আইনজীবীর কাছে বাড়ির অনুমোদিত নকশা দেখতে চান বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি স্পষ্ট বক্তব্য- বিল্ডিং প্লান দেখালেই সমস্যার সমাধান হতে পারে। জবাবে জাহাঙ্গির খানের আইনজীবী জানান, মক্কেলের এবং তাঁর স্ত্রী দুজনেই  জেলে আছেন। তাঁদের ছেলে ওই বাড়িতে থাকে না। জাহাঙ্গির জেলে আছেন জেনেও জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর কাছে নোটিশ পৌঁছানোর কোন ব্যবস্থা করা হয়নি। এই কথা শুনে বিচারপতি শুভ্রা ঘোষ সরাসরি জানতে চান কিভাবে বাড়ি চিনলেন? উনি তো এখনো জেলে রয়েছেন। বাড়ি ভাঙ্গার আগে কি আইনি প্রক্রিয়া মানা হয়েছিল। যদি মানা হয়ে থাকে তাহলে জাহাঙ্গিরের বাড়িতে  পাঠানো সেই নোটিশ কোথায়?
রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র জানান, স্থানীয় দুজন বাসিন্দা ওই বাড়ি চিহ্নিত করে দিয়েছিলেন। তবে তার আগে ডাগযোগের মাধ্যমে সংশ্লিষ্ট নোটিশ পাঠানো হয়েছিল। যদিও রাজ্যের এই দাবির তীব্র বিরোধিতা করে আইনজীবী কিশোর দত্তের পাল্টা সওয়াল। যে, নোটিশের কথা বলা হচ্ছে তাতে কোন স্বাক্ষর নেই। শুধু তাই নয়, নথিপত্র জাহাঙ্গীর ওই বাড়ির ঠিকানা উল্লেখ করলেও, বাস্তবে তিনি অন্যত্র বসবাস করতেন। তখন বাড়ির মালিকানা এবং অনুমোদিত নকশা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বাড়ি যে  তাঁর মক্কেলেরই তার অনুমোদিত নকশা দেখতে চান তিনি। মামলার নকশা চুরি যাওয়ার কথা উল্লেখ করা হলেও আগে কেন এই অভিযোগ করা হয়নি, থানায় কেন অভিযোগ দায়ের হয়নি। সেই প্রশ্ন তোলেন বিচারপতি। প্রশাসনের নোটিশ দেওয়ার পদ্ধতি, নিয়ম রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা চেয়ে বিচারপতির প্রশ্ন, ‘জাহাঙ্গীর জেলে রয়েছেন জানার পরেও তাঁকে নোটিশ ধরানোর চেষ্টা করা হয়নি কেন’? বাড়ি ভাঙার আগে প্রশাসনের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছিল, আদালতে তার ভিডিও রেকর্ডিং পেশ করার নির্দেশ দেন বিচারপতি।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *