পুজোর ছুটি কাটিয়ে স্কুল খুলতেই ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস ও ভাইফোঁটা উৎসব

রাজ্য শিক্ষা

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারত জুড়ে শিশু দিবস পালিত হয়।। প্রতিবছর ১৪ ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উদযাপিত হয়। যিনি শিশুদের পছন্দ করতেন,ভালোবাসতেন । শিশুরা তাঁকে আদর করে ‘চাচা নেহেরু’ বলত।  আর এই দিনে শিশুদের জন্য অনেক শিক্ষামূলক এবং প্রেরণামূলক অনুষ্ঠান সমগ্র ভারতের  অন্যান্য রাজ্যের  সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল। এই বিশেষ দিনটি পালিত হয় ডায়মণ্ডহারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ।

পুজোর ছুটি কাটিয়ে স্কুল খুলতেই  প্রবল আনন্দ,উৎসাহ উদ্দীপনা ও সম্প্রীতির আবহে দক্ষিণ২৪পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো  শিশু দিবস এবং শুভ ভাইফোঁটা  উৎসবও।

 এদিন অনুষ্ঠানের সূচনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পড়ুয়ারা প্ল্যাকার্ড নিয়ে  বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পরিক্রমা করে  আবারও বিদ্যালয়ে  ফিরে আসে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে খুদে পড়ুয়ারা।  নাচ,গান ও আবৃত্তি পরিবেশনার পাশাপাশি এদিনের উৎসবের আনন্দকে আরও মধুর করে তোলে, ছাত্রীরা অর্থাৎ বোনেরা সমস্ত সহপাঠী ভাইদের কপালে চন্দনের ফোঁটা ও ,ধান দূর্বা দিয়ে আশীর্বাদ  করে।সেই সঙ্গে মিষ্টি মুখ করায়।এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান,আজ শিশু দিবস উদযাপনের পাশাপাশি  ভাইফোঁটায়  অনেকেই এই উৎসব থেকে বঞ্চিত হয়েছে।তার কারন কারও বোন আছে তো দাদা কিংবা ভাই নেই আবার দাদা-ভাই আছে তো বোন কিংবা দিদি নেই ।ফলে শিশুদের মধ্যে আক্ষেপ দূর করতেই এমন আনন্দ উৎসবের আয়োজন।

 অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের  ফ্রাইড রাইস , চিলি চিকেন ,চাটনি ,রসগোল্লা এবং পান্তুয়া খাওয়ানো হয় । সেই সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে  প্রত্যেক পড়ুয়ার হাতে একটি করে ফুলের গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

 এদিনের অনুষ্ঠান নিয়ে স্থানীয় মানুষজন, উপস্থিত অভিভাবক ও অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *