
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বেলঘড়িয়া তৃণমূল নেতা বিকাশ সিংকে গুলি চালানোর ঘটনায় তৃণমূল নেতা ইন্দাল যাদব কে গ্রেফতার করল পুলিশ। ঘটনার এক সপ্তাহের মধ্যে তাকে আসানসোল থেকে গ্রেফতার করলো বেলঘড়িয়া থানার পুলিশ। ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয় ।
প্রসঙ্গত গত শনিবার ৮ই মার্চ বেলঘড়িয়া টেক্সমাকো কারখানার থেকে কিছুটা দূরেই, আই এন টি টি ইউ সি নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে পরপর গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতীরা ।গুলিতে আহত হন ভিকি যাদবসহ দুজন। এরপর বিকাশের দেহ থেকে এরপর অস্ত্রপচার করে গুলি বার করেন চিকিৎসকেরা। অন্যদিকে তদন্তকারী অফিসাররা এই ঘটনায় ভিকি যাদব নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিকির মোটরসাইকেলে করে এসেই গুলি চালানো হয়েছিল। তদন্তকারীদের জেরায় সে জানাই তার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে এসেছিল তৃণমূল নেতা ইন্দাল যাদব ।
এরপরই ইন্দাল যাদবের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। প্রায় সাত দিন পর আসানসোল থেকে ইন্দাল যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই ঘটনায় পুলিশের তদন্তে জানা গেছে, টেক্স মাকো কারখানার বরাত তৃণমূলের কোন গোষ্ঠী পাবে তা নিয়েই বিবাদের জেরেই বিকাশকে লক্ষ্য করে গুলি করে ইন্দাল যাদব। ধৃতের সঙ্গে আরও দুজন মোটরসাইকেলে ছিল, তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ–৯১৫৩০৪৩৩৮০
