
তপন কুমার দাস(জয়নগর)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জয়নগরের রথতলা-বাণী সিনেমা হল সংলগ্ন এলাকায় একটি রেস্তরাঁয় শাটার ভেঙে চুরির ঘটনায় চার অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সেরিনা সেখ, রজিনা মোল্লা, হালিমা লস্কর ও ফিরোজা পাইক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ তারিখ রাতে রথতলা-বাণী সিনেমা হল সংলগ্ন মহালক্ষ্মী হোটেল -এ চুরির ঘটনা ঘটে। অভিযোগ, রেস্তোরাঁর শাটার ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনার পর হোটেল মালিক জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জয়নগর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া টাকার পাশাপাশি খোয়া যাওয়া সমস্ত বাসনপত্র উদ্ধার করে। এর পাশাপাশি বেশ কিছু অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে।
তদন্তে উঠে আসে, অভিযুক্তরা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি করার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। পুলিশি তদন্তে তাদের লক্ষ্মীকান্তপুরের মন্দিরবাজার থানা এলাকার রামায়ণপুর এর বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, চুরির ঘটনায় তাদের ভূমিকা কী ছিল এবং চুরি যাওয়া টাকা কোথায় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে পুলিশ দ্রুততার সঙ্গে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৪জনকে আটক করায় পুলিশের কাজে খুশি এলাকাবাসী ।

ADVT

ADVT

ADVT

ADVT

