
তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোজ্য তেলে ভেজালের অভিযোগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার SOG এবং বিষ্ণুপুর থানার পুলিশের যৌথ অভিযানে মিলল বড় সাফল্য। ঘটনাটির খবর গোপন সূত্রে পেয়ে বিষ্ণুপুর থানার বাগরাহাট কাচবাগান এলাকার একটি ভোজ্য তেল কারখানায় হানা দেয় পুলিশ।

অভিযোগ, ওই কারখানায় সরষের তেলের মধ্যে পাম তেল মিশিয়ে তা বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানে কারখানা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং পাউচে ভরা তেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানায় সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে ভেজাল তেল তৈরি করে তা বাজারে বিক্রি করা হতো। পুলিশের অভিযানের সময় কারখানায় থেকে পাউচে ভরা বিপুল পরিমাণ ভোজ্য তেল বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে বেশ কিছু সামগ্রীর উদ্ধার করা হয়েছে। কারখানার মালিক সুধাংশু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। চক্র দক্ষিণ২৪পরগণা জেলা সহ রাজ্যের কতদূর পর্যন্ত বিস্তারিত ছিল তা জানতে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।






