
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ক্যানিংএ। অভিযোগ, বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করা এক রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সাহায্য করতে এগিয়ে আসেননি। আর সেই কারণেই রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই হাসপাতালে চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকজন ।
জানা গেছে,গত গত২৯ শে জুলাই বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন ক্যানিং মহকুমার বাসন্তীর করমর্দিনী বাটি এলাকার বাসিন্দা গৃহবধূ নূর ভানু সর্দার। ঘটনার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।রোগীর পরিবারের অভিযোগ বৃহস্পতিবার তাঁর অবস্থা অবনতি হয়। একাধিক বার নার্স- ডাক্তারদের ডাকলেও তাঁরা চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। শুক্রবার দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি হয়, সেসময় চিকিৎসকে ডাকতে গেলে রোগীর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, সে সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকেন ওই চিকিৎস। রোগীর পরিবারের দাবি রোগই না দেখে ইনজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওই চিকিৎসক। আর তারপরেই শুক্রবার দুপুর মৃত্যু হয় নুরভানু সর্দারের। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে দেখায় রোগীর পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ হাসপাতালে আসে। এ বিষয়ে,ক্যানিং মহকুমা হাসপাতাল সুপার সংবাদ মাধ্যমকে জানান, ‘রোগীর পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
