
সংগৃহীত ছবি
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পরীক্ষা হয়েছিল ৬০০ নম্বরে। আর তার মধ্যে ৬০০ পেয়েই কার্যত চমকে দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের সায়ন নস্কর। তাঁকে শংসাপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই উল্লেখযোগ্য সাফ্যলের খবরে খুশি গোটা পরিবার থেকে পাড়া প্রতিবেশী এমনকি সমগ্র জেলার মানুষ।
দক্ষিণ ২৪পরগণার ক্যানিং থানা এলাকার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং গ্রামের সুব্রত নস্কর। বাবা সুব্রত নস্কর, মা রিনা নস্কর। তালদিতে ছোট্ট দোকান সুব্রত বাবুর। মা রিনা নস্কর একজন আশা কর্মী। নিম্ন মধ্যবিত্ত পরিবার। আইআইটিতে কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে পূর্ব ভারতের প্রথম স্থান দখল করেছেন দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের সায়ন নস্কর ।
জানা গেছে,এলাকায় মেধাবী হিসেবে পরিচিত ছিল সুব্রত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তালদির মোহন চাঁদ স্কুল থেকে। এরপর ক্যানিং বঙ্কিমচন্দ্র কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করার পর আইটিআই পড়তে টেংরাখালী আইটিআই গভমেন্ট কলেজ থেকে পড়াশোনা করেন। প্রথম থেকেই পড়াশোনা ভালো ছিল।সেই নিয়ে বাবা মায়ের আশাও ছিল।তবে এত ভালো রেজাল্ট করবে একেবারেই ফুল মার্কস পাবে তা ভাবতেও পারিনি নস্কর দম্পতি। দেশের প্রধানমন্ত্রী হাত থেকে এই শংসাপত্র পাওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।তাঁর এই সাফল্য প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সায়ন জানান, ‘প্রধানমন্ত্রী হাত থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। সব থেকে বড় অবদান আমার পরিবারের।আমার শিক্ষকদের। আগামীতে আমি কম্পিউটার সাইন্স নিয়ে ডিপ্লোমা করতে চাই। রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
