
রমেশরায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। আর এবার দক্ষিণ২৪পরগণা জেলা প্রশাসন ২০২৬সালের গঙ্গাসাগর মেলাকে একটি সম্পূর্ন পরিবেশ বান্ধব ‘গ্রিনমেলা’ হিসাবে গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ নিয়েছে।যার মধ্যে রয়েছে প্লাস্টিক বর্জ্য কমাতে বায়োডিগ্রেডেবল ব্যাগ সৌরচালিত আলো স্থাপন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এর মধ্যে বর্জ্য পৃথকীকরন ও কম্পোস্টিং এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি,সাফাই অভিযান।মুলত পরিবেশ সুরক্ষা ও পুণ্যার্থীদের সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি আর এই ‘গ্রীন ক্লিন’ গঙ্গাসাগর গড়ার লক্ষ্যের জন্য গঙ্গাসাগর সমুদ্র সৈকতে শনিবার একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়।এদিন এই বর্ণাঢ্য তো শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জি বি ডি এর চেয়ারম্যান সীমান্ত কুমার মালি সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকরা।

জানা গেছে, গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা সমুদ্র স্থান করতে এসে, সৈকতে বর্জ্য অর্থাৎ প্লাস্টিকের জিনিসপত্র সমুদ্র এবং সমুদ্র সৈকতে ফেলে যায়।তবে তা সমুদ্র সৈকত থেকেই সংগ্রহ করে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তাকে নিষ্ক্রিয় করে বিভিন্ন কাজে লাগানো হয়। এছাড়াও কোন পুণার্থী কিংবা মানুষজন বর্জ্য পদার্থ ব্যবহার করবেন না এমন মেলা জুড়ে সচেতনতার প্রচারে বিশেষ জোর দেওয়া হয়েছে ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT


ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০
