সাগরে বিজেপি নেতার উপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ১

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বুধবার সকালে সাগরে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালীর উপরে গুলি চালানোর ঘটনা এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, পাওনা টাকা লেনদেন নিয়ে ব্যক্তিগত বিবাদের জেরেই এই শুটআউট এর ঘটনা ঘটেছে।
বুধবার সকাল প্রায় আটটা নাগাদ গঙ্গাসাগরের উপকূল থানা এলাকার শ্রীদাম বাস স্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের ঠিক মাঝখানেই ওই বিজেপি নেতার  উপরে হঠাৎ বাইকে করে  আসা দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়  ।গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়ায়।  ঘটনার পরই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।
পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনার পরই পরিতোষ প্রামানিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিজ্ঞ তদন্তকারীদের প্রাথমিক অনুমান খুনের উদ্দেশ্যে রীতিমতো ‘শার্পশুটার’ ভাড়া করা হয়েছিল। ধৃত পরিতোষকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে সেই শুটারের খোঁজ পেতে চাইছে অভিজ্ঞ তদন্তকারীরা। ঘটনার পর সাগরের কচুবেড়িয়া এলাকা থেকে একটি চালক বিহীন স্কুটার উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ এই স্কুটি  দুষ্কৃতীরাই ব্যবহার করে হামলা চালিয়েছে। ধৃতকে আজ অর্থাৎ বৃহস্পতিবার  কাকদ্বীপ আদালতে পেশ করা হয়।,পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনার পর থেকে বিজেপির অভিযোগ ছিল, ভোটের আগে সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এবার পাল্টা তৃণমূল একে বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের ফল বলে দাবি করছে। এদিকে ওই বিজেপি নেতা বর্তমানে কোলকাতায় চিকিৎসাধীন রয়েছেন । এলাকায় কড়া পুলিশ টহল  চলছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: – ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *