বালিগঞ্জে সোনাপাপ্পুর বাড়িতে ইডির অভিযান! ভোটের মুখে  আবারও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোটের মুখে কোলকাতা শহরে ইডির তল্লাশি অভিযান । কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এই তল্লাশি অভিযান ।বালিগঞ্জ সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি। বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোড এর ইডি অভিযান। সান এন্টারপ্রাইজ এর অফিসে তদন্তে ইডি। মুলত এটি নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত এই সংস্থা। সূত্রের খবর, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ সান এন্টারপ্রাইজে এর অফিসে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী জনরাধিকারীরা গোটা বাড়ি ঘিরে রেখেছে। বালিগঞ্জ, কসবা সহ ৬ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডি’র তল্লাশি। অভিযোগ সোনা পাপ্পুর বাড়িতে বেশ কিছু জিনিস লুকিয়ে রাখা হয়েছে। তাঁর মাধ্যমে একাধিক প্রভাবশালী কাছে টাকা পৌঁছে যেত। সেই টাকা কোথায় পৌঁছে যেত, সেই সমস্ত কিছু খুঁজেতেই তল্লাশি ইডি’র। নির্মাণ ব্যবসার একাধিক সংস্থা সিন্ডিকেটের মাথায় ছিলেন এই সোনা পাপ্পু বলে দাবি ইডি’র। ইতিমধ্যে  দশ জায়গায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
আরো জানা গেছে, কাকুলিয়া রোডে রাহুল দাসের বাড়িতে ও তল্লাশি অভিযান। সোনা পাপ্পুর ব্যবসায়ী পার্টনার এই রাহুল দাস। সোনা পাপ্পুর বিরুদ্ধে বিভিন্ন থানায় তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ হয়। কসবা, ঢাকুরিয়া, যাদবপুর এলাকায় এই সোনাপাপ্পুর তোলাবাজি করতে বলে থানায় অভিযোগ দায়ের হয়। এই সমস্ত টাকা প্রোটেকশন মানি হিসেবে একাধিক  প্রভাবশালীর কাছে পৌঁছে যেত। তারপরেই ইসিআই আর করা হয় ইডি পক্ষ থেকে। ঠিক কার কাছে এই টাকা পৌঁছে দিত। কিভাবে এই টাকা খাটানো হয়।সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই তল্লাশি অভিযান। কসবা, বালিগঞ্জ, কাকুলিয়া রোডের রাহুল দাসের বাড়ির পাশাপাশি নিউ আলিপুর এর ব্যবসায়ী জে এস কামদার এর বাড়িতেও তল্লাশি চলছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *