
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর জন্য ইস্তাহার প্রকাশ করল বিজেপি। একগুচ্ছ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার তথা সংকল্প পত্র প্রকাশ করার সময় তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। সেই সঙ্গে একগুচ্ছ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বর্তমানে লক্ষ্মীর ভান্ডার- এ তৃণমূল কংগ্রেস সরকার যে মাসিক ১৫০০ টাকা দেয়। সেটা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একইভাবে বেকার ভাতা দ্বিগুণ করা হবে বলে দাবি করেছেন অমিত শাহ।
এক ঝলকে দেখে নেওয়া যাক বিজেপির সংকল্প পত্রে কি কি প্রতিশ্রুতি দেওয়া হল।
১) অমিত শাহ জানিয়েছে,। প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে।
২) অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।
৩)অমিত শাহ জানিয়েছেন,,প্রতিমাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক একাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে।
৪) আয়ুষ্মান ভারত সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প কার্যকর করা হবে।
৫) বিজেপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড(UCC)। বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।
৬) বাংলা দিয়ে যাতে গরু পাচার না হয় তা নিশ্চিত করা হবে।
৭) এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
৮) বেকার যুবক যুবতীদের মাসিক ৩০০০ টাকা করে দেওয়া হবে।
৯ ) পুলিশ সহ- রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ।
১০) রাজ্য পুলিশের দুটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। মাতঙ্গিনী হাজরা ও রানী রাসমণি ব্যাটেলিয়ান।
১১) সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ। অর্থাৎ সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
১২ ) বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ।
১৩) উত্তরবঙ্গে এইমস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই সঙ্গে আইআইটি, আইআই এম, ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠান, ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে। উত্তরবঙ্গের ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
১৪)রাজ্যে চারটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গড়ে তোলা হবে ।তার মধ্যে একটি প্রতিরক্ষা সংক্রান্ত হবে।
১৫ ) দুর্নীতি কারণে যারা চাকরির সুযোগ পাননি, তাদের বয়স সীমা বাড়ানো হবে। পাঁচ বছরের ছাড় মিলবে। ২০১৫ সাল থেকে যাঁরা সুযোগ পাননি তাদের উপরে বাড়তি জোর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি।
১৬) প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য যুবক-যুবতীদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। সেটা বৃত্তি হিসেবে দেওয়া হবে।

ADVT



ADVT


