
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতালের দোতালায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে। বড়সড় বিপদ এড়াতেই হাসপাতালে ভর্তি থাকা রোগীদেরকে দ্রুত বাইরে আনার ব্যবস্থা করা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাসপাতাল। নিরাপদ স্থানে রোগীদেরকে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে দমকলের কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছে হাসপাতালে স্বাস্থ্যকর্মীরাও।
কিভাবে আগুন লেগেছে,তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশও দমকলের একটি সূত্র বলছে এসিতে শর্ট সার্কিটের জেরে এই বড়সড় অগ্নিকাণ্ড। আনন্দলোক হাসপাতালের দ্বিতলে আগুন দেখা যায় প্রথমে। রাস্তা থেকে যাওয়া পথচারীরাই প্রথমে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান।এরপরই খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের একাংশ আগুনের কবলে।পরে আগুন নেভাতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে হাসপাতাল কর্মী এবং দমকলের কর্মীরা ।বেশ কয়েকজন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে পাওয়া গেছে খবর পাওয়া গেছে। কিভাবে আগুন লেগেছে এখনো তা খতিয়ে দেখা হচ্ছে।




ADVT


