
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন২০২৬- দ্বিতীয় দফার ভোটে রেকর্ড হতে চলেছে বলে আভাস পাওয়া যাচ্ছে।নির্বাচন কমিশনের পাওয়া তথ্য অনুযায়ী -বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ সন্ধ্যা ছটা পর্যন্ত চলেছে। এদিন প্রখর রোদ আর ভ্যাপসা গরমের মধ্যেও জেলায় জেলায় ভোটের দীর্ঘ লাইন দেখা গেছে।
এই দফায় ১৪২ টি আসনের ৩.২২ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। মোট ১৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এই দ্বিতীয় দফায়। বিধানসভা নির্বাচনদের দ্বিতীয় দফায় অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্য নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি বুথে নজরদারির জন্য ওয়েবক্যাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেলায় ভোটের হারে পূর্ব বর্ধমান শীর্ষ রয়েছে। সেখানে ভোট পড়েছে ৯২. ৪৬ শতাংশ। নদিয়ায় ৯০ দশমিক ২৮শতাংশ। পাশাপাশি হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ কোলকাতা ,উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগণায় উচ্চ ভোটদানের হাড় লক্ষ্য করা গিয়ে।
উল্লেখ্য ভোটের দিন বিভিন্ন রাজনৈতিক দল গুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম হয়েছে। কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে ।আবার কোথাও বিরোধীরা দাবি করেছে, তাদের ভোট প্রবাহিত করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেওয়ার পর দাবি করেন, “আমরা দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গড়বো”। অন্যদিকে বিরোধী দল বিজেপি তাদের জয়ের ব্যাপারেও তারা অনেকটাই আত্মবিশ্বাসী।
এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী ভোট শেষ হওয়ার পরও রাজ্যের আইনশৃঙ্খলা সব কিছু ঠিকঠাক রাখতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে। সবমিলিয়ে উচ্চ ভোটদানের হার স্পষ্ট করে দিচ্ছে এই দ্বিতীয় দফায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে আগামী চার তারিখ ভোটের ফলাফলে কোন দলের জয় হয় সেটাই এখন দেখার ।

ADVT





