
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রবল বন্যা ও পাহাড়ি ধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মিরিক প্রভৃতি এলাকা ।আগামী বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM)-এর ত্রাণ বিতরণ কার্যক্রম।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট–১ এলাকার ভালুকাটারি, কাশিয়াবাড়ি ও জুম্মাটারি গ্রাম থেকে ত্রাণ বিতরণ শুরু হবে। পরবর্তী পর্যায়ে কালচিনি ও মাদারীহাট ব্লকের ক্ষতিগ্রস্ত জনবসতি এলাকাগুলিতেও এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে।
একইভাবে জলপাইগুড়ি জেলার জলঢাকা নদী সংলগ্ন অঞ্চল, জলপাইগুড়ি শহর, মাল ও নাগরাকাটা এলাকায়ও এএসএফএইচএম-এর স্বেচ্ছাসেবীরা পৌঁছে দেবেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী।

পাশাপাশি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে —
“মানুষের পাশে দাঁড়ানোর এই অঙ্গীকারকে বাস্তবায়িত করতে আসুন, সকলে হাতে হাত মিলিয়ে ত্রাণ বণ্টনের কাজ সফলভাবে সম্পন্ন করি।
এবিষয় সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আলিপুরদুয়ারের শিশুবাড়ি হাই স্কুল ও শান্তি দেবী হাই স্কুল-এর প্রায় শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী সর্বস্বান্ত হয়েছে। এই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM) এবং অ্যাডভান্সড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড (AMCSL) পরিবারের সদস্য।এনাদের আবেদনে সাড়া দিয়ে AMCSL-এর রাজ্য সম্পাদক শ্রী শুভাশিস দত্তের উদ্যোগে এবং হাওড়া জেলার কিছু ASFHM ও AMCSL সদস্য/সদস্যা এবং সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহায়তায় প্রায় ষাট হাজার টাকার ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়েছে। এই সামগ্রীগুলি গতকাল (১৪ই অক্টোবর,২০২৫ তারিখে ) হাওড়া জেলার বি ই মডেল স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস দত্ত মহাশয় এর বাড়িতে সযত্নে পাকেটিং করা হয়।
ত্রাণসামগ্রীর মোট ষোলটি প্যাকেট আজ ট্রান্সপোর্ট মারফত আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। সেখানে আগামী শনিবার এইসব সামগ্রী সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ে পৌঁছে দুর্গত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
“মানুষ মানুষের জন্য”—এই মানবিক বাণীকে সামনে রেখে যাঁরা নিঃস্বার্থভাবে এই মহৎ কাজে অংশ নিয়েছেন, সেই সকল ASFHM ও AMCSL পরিবারের সদস্যবৃন্দ এবং সহৃদয় বন্ধুদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
তিনি আরও জানান,ত্রাণসামগ্রীর মধ্যে থাকছে, মেয়েদের নাইটি – ১১০টি, ছেলেদের ট্র্যকপ্যান্ট / টি-শার্ট – ৯০টি,লম্বা খাতা – ৪০০টি,পেন – ৪০০টি,মশার কয়েল – ১০০টি,স্যানিটারি ন্যাপকিন – ১০০ প্যাকেট (মোট ১০০০ পিস),গামছা – ১০০টি,দশম শ্রেণির পাঠ্যপুস্তক – ৫০০টি,জিওলিন – ১০০ বোতল,মোমবাতি (বড়) – ২৪০টি।
এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগের প্রশংসার ঝড় উঠেছে স্থানীয় মহলে।সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসছে একটাই বার্তা ‘মানুষ মানুষের জন্য’—মানবিকতার এই দৃষ্টান্তই হোক সকলের প্রেরণা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
