
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- আইএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গে কমপক্ষে ৩জন পড়ুয়া দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল। বাংলার জয় জয়কার। পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট এর অনুষ্কা ঘোষ, আনন্দপুরের দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমার, উদানি এবং দক্ষিণ ২৪ পরগনার জোকা- বিবেকানন্দ মিশনের সুজাতা পাল ৪০০ নম্বরের মধ্যে ৪০০ নম্বর পেয়েছেন। যদিও কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের( সিআইএসসি ই) কোন মেধা তালিকা প্রকাশ না করা হলেও বাংলার ৩ পড়ুয়া যে দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তা নিয়ে কোন সন্দেহ নেই।
জানা গেছে, অনুষ্কা, সুজাতা সাইন্স পড়ুয়া। ইলিনা হিউম্যানিটিজ বা কলা বিভাগে পড়াশোনা করছেন তাছাড়া শিলিগুড়ির ডন বোসকো স্কুলের রৌণক গিলরা পেয়েছেন ৯৯.২৫ শতাংশ নম্বর। এখন দেখে নেওয়া যাক কোনকোন স্কুল থেকে উলেখযোগ্য ভালো ফলাফল করেছে—
আইএসসি পরীক্ষা দক্ষিণ২৪পরগণার জোকা -বিবেকানন্দ মিশনের স্কুলের—সুজাতা পাল (সাইন্স )—১০০শতাংশ, শুভাঙ্গিনী ভট্টাচার্য (হিউম্যানিটিজ) ৯৯.২৫ শতাংশ , তথাগত সান্যাল (কমার্স) ৯৮.২৫ শতাংশ, মৃত্তিকা কর (ইকো সাইন্স) ৯৬.২৫ শতাংশ।
দক্ষিণ২৪পরগণার বজ বজ সেন্ট স্টিফেন স্কুলের টপারা হলেন, সংগীতা নাগ ৯৮% (সাইন্স), অনুষ্কা সরকার ৯৬.৫% (সাইন্স)। উষশ্রী দাশগুপ্ত ৯৬ ১০% (কমার্স), সাগর ভৌমিক ৯৫ শতাংশ (সাইন্স) এছাড়া ও শিলিগুড়ি অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের টপারা হলেন, সুস্মিতা সিনহা রায় ৯৭ শতাংশ (হিউম্যানিটিজ) রজত মিত্তল ৯১% (কমার্স), অনুরাগ কিরো ৮৮ শতাংশ( হিউম্যানিটিজ )।

ADVT





