
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর এবার দুটি কেন্দ্রের ১৫ টি বুথে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। শুক্রবারে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো চিঠিতে, কমিশনের তরফ থেকে জানানো হয়েছে শনিবার ২রা মে মোট ১৫টি বুথে পুনরায় নির্বাচন করতে হবে। সেই মতো গতকালই সেই ১৫ টি বুথের নির্বচনের নোটিফিকেশন জারি হয়। তারমধ্যে ১১ টি বুথ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের। বাকি ৪টি বুথ ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে। আজ শনিবার সকাল সাতটা থেকেই কড়া নিরাপত্তার মধে শুরু হয়েছে ১৫ টি বুথে ভোটদান প্রক্রিয়া। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে ফলতা বিধানসভা কেন্দ্রের বুথে ইভিএম-এ টেপ লাগানো নিয়ে অভিযোগ উঠেছিল আপাতত বিষয় নিয়ে কিছুই কমিশনের তরফ থেকে জানানো হয়নি। তবে নির্বাচন কমিশন সূত্রের খবর, ফলতা বিধানসভার ৩০টি বুথে পুনরায় ভোট গ্রহণ করার। ৩০টি বুথে পুনরায় ভোট করার প্রস্তাব পাঠিয়েছেন কমিশনে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি কমিশনের তরফে।
এক ঝলকে দেখে নেওয়া যাক আজ দুটি কেন্দ্রের ১৫টি বুথের পুনরায় ভোট গ্রহণ হচ্ছে সেগুলি হল–
ডায়মন্ডহারবার বিধানসভার- ১১৭ বাগদা জুনিয়র হাই স্কুল। ১৭৯ চন্দা এফবি স্কুল রুম নম্বর( ২)। ১৯৪ হরিদেবপুর এফ পি স্কুল।এছাড়া ডায়মন্ড হারবার পৌর এলাকার ২৪৩ রায় নগর এফবি স্কুল রুম নম্বর (২)।
অন্যদিকে মগরাহাট পশ্চিম বিধানসভার ১১ টি বুথে পুনরায় ভোট শুরু হয়েছে এগুলি হলো- ৪৬ উত্তর ইয়ারপুর এপি স্কুল রুম নাম্বার (২)। ১২৬ নাজরা এপি স্কুল রুম নাম্বার (১)। ১২৭ নাজরা এপি স্কুল রুম নম্বর (২)। ১২৮ দেউলা এফ পি স্কুল রুম নাম্বার (১)।
১৪২ ঘোলানোয়াপাড়া বালিকা উচ্চ মাদ্রাসা রুম নাম্বার (২)। ২১৪ একতারা মলয়া এফ পি স্কুল রুম নম্বর(১)।২১৫ একতারা মলয়া এফ পি স্কুল রুম নম্বর(২)। ২১৬ একতারা মলয়া ধোড়া এফ পি স্কুল রুম নাম্বার (১)। ২৩০ বাহিরপুয়া কুরকুড়িয়া এফ পি স্কুল ,রুম নাম্বার (১)। ২৩১ বাহিরপুয়া কুরকুড়িয়া এফপি স্কুল রুম (২)। ২৩২ বাহিরপুয়া কুরকুড়িয়া এপি স্কুল রুম নাম্বার(৩)

ADVT





