
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সরকার পরিবর্তন হওয়ার পর আজ সোমবার নবান্ন সভাগৃহে প্রথম সবথেকে বড় বৈঠক করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গেছে,বিকেল পাঁচটায় রাজ্য ও কোলকাতার পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি দেখা করবেন সেই সাথে সূত্রের খবর বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি ,কোলকাতা পুলিশ কমিশনার সহ রাজ্যের বিভিন্ন জোন এরিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সাথে জানা গেছে,রাজ্যের সার্বিক পরিস্থিতি- আইনশৃঙ্খলা বিষয়গুলো নিয়েও বিস্তর আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী হিসেবে গত শনিবার শপথ নেওয়ার পর প্রথমেই তাঁর পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক আইএস শান্তনু বালাকে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন অবসরপ্রাপ্ত আইএস সুব্রত গুপ্তকে।আজ সকাল থেকেই পুরো নবান্ন সংলগ্ন এলাকায় কড়া নজরদাড়ি চালাচ্ছে পুলিশ।
আত্ম সহায়ক চন্দ্রনাথ রায়ের খুন হওয়ার ঘটনা থেকে কিছুটা হলেও শিক্ষা নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা ব্যবস্থা আরো জোর দিতে চাইছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী বেশ কয়েক মাস রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও।
২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পান। ২০২১ সালে বিধানসভা বিরোধী দলনেতা হওয়ার পরেও সেই নিরাপত্তা ব্যবস্থা ছিল। তৎকালীন রাজ্য সরকার তাঁর নিরাপত্তায় রাজ্য পুলিশ দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।
বিরোধী দলনেতা থাকার সময় রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর উপরে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে পর্যন্ত তাঁর নিরাপত্তা দায়িত ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথের পর তাঁর নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ।
গত ৬ মে রাতে আপ্ত সহায়ককে নৃশংসভাবে গুলি করে খুন করার ঘটনায় রাজ্য প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন। ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনরকম ঝুঁকি নিতে চাইছে না। ইতিমধ্যে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আগেই নবান্ন সংলগ্ন এলাকা একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

ADVT





