পর্যটকদের জন্য ১৬ থেকে ২৩শে জুন বন্ধ সুন্দরবন, যোগ দিবসে নেওয়া হচ্ছে প্রচুর সংখ্যক বোট

ভ্রমণ রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সাময়িক নিষেধাজ্ঞা। ১৬ থেকে ২৩ শে জুন পর্যন্ত সুন্দরবনে যেতে পারবেন না পর্যটকরা। আর এই মর্মে ট্যুর অপারেটর ও হোটেল মালিকদের কড়া নির্দেশ দিয়েছে রাজ্যের বনদপ্তর। সংশ্লিষ্ট দিনগুলিতে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পে সমস্ত ধরনের পর্যটকদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে অনিবার্য প্রশাসনিক পরিস্থিতির জন্য এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কিছু কর্মসূচির জন্য এই প্রবেশের ক্ষেত্রে সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগা দিবসের দিনে কোলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় হুগলি নদীতে ভাসমান নৌকায় মেগা যোগাভ্যাস হবে। বাবুঘাটেও বিশেষ যোগা শিবির আয়োজন করা হয়েছে।

 এই মেগা ইভেন্টের মূল আকর্ষণ হতে চলেছে হুগলি নদীতে নৌকার উপর বিশাল যোগাভ্যাস ।আর এই অনুষ্ঠানের জন্য সুন্দরবন অঞ্চল থেকে প্রচুর সংখ্যক নৌকা এবং লঞ্চ কোলকাতায় নিয়ে যাওয়া  হয়েছে। প্রায় আট দিন সুন্দরবনে পর্যটকদের জন্য অনলাইন বুকিং পোর্টাল ও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কোন প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সমস্ত ইকো ট্যুরিজম  ক্ষেত্রে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ  করা হয়েছে। তবে আগামী ২৪ জুন ২০২৬ থেকে এই নিষেধাজ্ঞা উঠে গিয়ে আবার পুনরায় স্বাভাবিক নিয়ম চালু হবে।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *