গঙ্গাসাগরে ‘খেত বাঁচাও অভিযান ও কেসিসি স্যাচুরেশন ড্রাইভ’-এর বিশেষ শিবির

অন্যান্য রাজ্য

রমেশরায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের সুন্দরবনের প্রত্যন্ত  এলাকার কৃষকদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ। সম্প্রতি গঙ্গাসাগরের ছবি মহলে আয়োজিত হয় এক বিশেষ সচেতনতা শিবির। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ‘খেত বাঁচাও অভিযান’ ও ‘কেসিসি (কিষাণ ক্রেডিট কার্ড) স্যাচুরেশন ড্রাইভ’।
​১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই বিশেষ প্রচার অভিযানের আওতায়, গ্রামীণ ব্যাঙ্কের আধিকারিকরা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কৃষি ঋণের সুবিধা পাওয়ার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।সেই সঙ্গে কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করা এবং সরকারি প্রকল্পের সুবিধা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *