
বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশে। আওয়ার এই পরিস্থিতির পূর্বাভাস\ আগেই দেওয়া হয়েছিল। এদিকে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষা ।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আগামী কয়েক দিন দুর্যোগ চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পর রাত থেকে টানা বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে ।শুক্রবার সকালে আকাশ কালো ঝমঝমিয়ে কোথাও বা ঝিরঝির বৃষ্টি চলছে।কোলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টি চলছে।
হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় টানা দুর্যোগের সম্ভবনা। প্রায় সব জেলায় ১৪ তারিখ পর্যন্ত হলুদ সর্তকতা জারি। এদিকে কোলকাতা ,হাওড়া ,হুগলি, দুই ২৪ পরগনা। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম নদিয়ায় ১৪ তারিখ পর্যন্ত জারি হলুদ সর্তকতা। সব জেলা তাই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। শুক্রবার শনিবার উত্তাল থাকবে সমুদ্র। ঝড়ের গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা দুর্যোগের সম্ভাবনা আগামী ১৬ তারিখ পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কোচবিহার, আলিপুরদুয়ারে শুক্রবার জারি কমলা সর্তকতা অর্থাৎ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই ৪ জেলায়।






