বর্ষার শেষ পর্বে নিম্নচাপের চোখ রাঙানি !পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

রাজ্য

ফাইল- প্রতীকী ছবি-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় পর্ব শুরু।তবে শারদ উৎসবের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি  কাটছে না। বর্ষা শেষ হবার পথে ঠিক তখনই জোড়া ঘূর্ণবর্ত  এবং বঙ্গোপসাগরের নতুন করে নিম্নচাপ তৈরি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর( আইএমডি) ।আর এর ফলেই আগামী কয়েক দিন কোলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর  সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে ।এই জোড়া প্রভাবে আজ ১৩ই অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।। আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া মূলত শুস্ক থাকবে এবং বড় ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল বুধবার থেকে পরপর তিনদিন দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা,দুই মেদিনীপুর, হাওড়া এবং কোলকাতা মত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে ।তবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ ১৩ই অক্টোবর কোলকাতার আকাশ আংশিক মেঘলা সম্ভাবনা রয়েছে, দুপুরের পর থেকে বিকেল কিংবা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি এবং২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি ঘোরাফেরা করবে।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *