
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দুর্গাপুজো চলাকালীন শহর কোলকাতার নিরাপত্তা ব্যবস্থা আর ওজোর। কড়া নজরদারিতে এবার ৩১ হাজার বাহিনী মোতায়ন করবে কোলকাতা পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করে স্পষ্ট ভাবে জানিয়েছেন কোলকাতা পুলিশি কমিশনার অজয় নন্দ ।পাশাপাশি কোলকাতার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে বিশেষ নজরদারি চালানো হবে পুলিশের তরফে। এদিন দুর্গাপুজোর গাইডম্যাপের উন্মোচন করেন কোলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ।
ইন্ডিয়ান অল অয়েল কর্পোরেশনের সঙ্গে যৌথ ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই সাথে তিনি জানিয়েছেন, প্রতিবছর এই ম্যাপ তৈরি করা হয় ।এ বছর এক লক্ষ বাচ্চার জন্য ব্যারাজ তৈরি করা হয়েছে। হারিয়ে গেলে দ্রুত যাতে খুঁজে পাওয়া সম্ভব হয় সেই কারণে উদ্যোগ বলে জানিয়েছেন কমিশনার অজয় নন্দ। দুর্গাপুজোর আগে সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পুজো চলাকালীন শহর কার্যত নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। অশান্তি বা কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৩২ হাজার বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন কোলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। এরমধ্যে ৬০০০ সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড রয়েছে বাকি কনস্টেবল। পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্তা রয়েছেন। ১৪ টি জায়গায় অ্যাম্বুলেন্স রাখা থাকবে। ১১২ এবং ১০০ নম্বর সর্বক্ষণ চালু থাকবে। কোন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়ার খবর সামনে এলে এই ১৪ জায়গার মধ্যে থেকেই অ্যাম্বুলেন্স কে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দুর্গাপূজোর সময় সাধারণত রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে দক্ষিণ ২৪পরগণা, উত্তর ২৪ পরগনা, হাওড়া পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ কোলকাতা পুজো দর্শন করতে আসেন। ফলে স্বাভাবিক ভাবে শহরে ভিড় বাড়লে ট্রাফিক চলাচলের সমস্যা হয়। পুলিশ কমিশনার এ বিষয়ে বলেন, বিভিন্ন ট্রাফিক ব্যবস্থাকে আলাদা করে নিয়ন্ত্রণ করতে হয়। অনেক জায়গায় ব্যারিকেট থাকে দর্শনার্থীদের একটা গতি থাকে ।একটা চক্র হিসেবে তা ধরা হয়। তাতে যদি বিঘ্ন ঘটে তাহলে অসুবিধা হয়। তাই গাইড ম্যাপ তৈরি করা হয়েছে।
সেই সঙ্গে অজয় নন্দ জানান, নিউ টাউন, সল্টলেকের বর্তমানে চাপ বেড়েছে,মা ফ্লাই ওভারেও চাপ পড়ে বলে জানা গিয়েছে ।গত কয়েক মাসের ট্রাফিক চলাচলের তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানতে পারে কোলকাতা পুলিশ। গাড়ি খারাপের ক্ষেত্রে ব্রেক ভ্যান গুলিকে তৈরি রাখা হবে। সাধারণ মানুষজনকে ট্রাফিক সিগন্যাল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।

ADVT

ADVT


ADVT

