মহেশতলায় বাড়ির কাছেই গলি থেকে উদ্ধার নার্সের দেহ ! খুনের অভিযোগ স্বামীর, তদন্তে পুলিশ

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  মহেশতলায় এক নার্সের রহস্য মৃত্যুর তদন্ত শুরু করল পুলিশ।  স্ত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্বামীর।দেহাটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
   বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে  পাড়ার গলির মধ্যে অচৈতন্য অবস্থায়  এক মহিলার দেহ উদ্ধার ঘিরে  ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ডহারবার পুলিশ জেলার মহেশতলায়।বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিল্পী বিবি (৩৪) তিনি পেশায় নার্স।  

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের জগৎ পাড়ার বাসিন্দা শিল্পী বিবি।স্বামী বাড়ী থেকে বাইরে গিয়েছিলেন, কিন্তু গভীর রাত হয়ে যাওয়ায় পরও না ফেরায়  স্বামীকে খুজতে রাত ২টো নাগাদ বাইরে বের হয়েছিলেন শিল্পী।তবে রাত ২টা৩০নাগাদ গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখতে পান দাবী স্থানীয়দের ।কিন্তু কিভাবে তার মৃত্যু হল? এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়ছে।যদিও যে বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার করা হয়েছিল সে বাড়ির মালিক কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামীকেও। এই ঘটনায় কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা পাশাপাশি স্বামী বাড়ির বাইরে ঠিক কোথায় ছিলেন? সে বিষয়গুলো খতিয়ে দেখছেন অভিজ্ঞতা তদন্তকারীরা।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *