
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আবারও এক মর্মান্তিক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা ঘটলো। হাসপাতালে ট্রমাকেয়ার বিল্ডিং এর লিফটে যান্ত্রিক গোলযোগের জেরেই আটকে পড়া এক রোগীর আত্মীয়র মৃত্যুর ঘটনা ঘটলো। এই ঘটনায় মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায় (৫৫)। অভিযোগ এক ঘন্টারও বেশি সময় লিফটের ভিতর ছটফট করলেও তাঁকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। শেষমেষ যখন লিফট খোলা হয় কতক্ষণে সব শেষ।
জানা গেছে,মৃত ওই ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়।তিনি উত্তর ২৪ পরগনা দমদমের বাসিন্দা। পরিবার সূত্রে আরও খবর, এদিন সকালে নিজের ছেলের হাতের হাড় ভাঙার অপারেশনের জন্য স্ত্রী ও সন্তানসহ হাসপাতালে এসেছিলেন তিনি। ট্রমাকেয়ার বিল্ডিং এর পাঁচ তলায় ছেলের অস্ত্রপচারের তোড়জোর সেরে নিচে নামার সময় এই ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী ও মৃতের পরিবারের অভিযোগ ,নিচে নামার সময় লিফট আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাউন্ড ফ্লোরে না থেমে সরাসরি বেসমেন্টে চলে যায়। এবং সেখানে লক হয়ে যায়। আরো অভিযোগ সেই লিফটে কোন অপারেটর ছিলেন না। এমনকি বেস্টমেন্টে আটকে পড়ার পরও দীর্ঘক্ষণ সাহায্যের জন্য চিৎকার করলেও কোন নিরাপত্তার রক্ষী এমনকি কোন মেকানিককে দেখা যায়নি।

প্রায় এক ঘণ্টা পর যখন লিফটের দরজা খোলা সম্ভব হয়, তখন দেখা যায় অরূপ বাবু অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান বন্ধ লিফটের ভেতরের অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা।তাঁরা হাসপাতালে প্রশাসনিক ব্লকের সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসে টালা থানার বিশাল পুলিশ বাহিনী। নিহতের পরিবারের দাবি, চরম উদাসীনতা এবং লিফট রক্ষণাবেক্ষণের অভাবে একজন সুস্থ মানুষের প্রাণ গেল। পাশাপাশি মৃতের এক আত্মীয়ের অভিযোগ, প্রায় এক ঘণ্টা ধরে মানুষটা ভেতরে আটকে থাকলো অথচ ডাকার মত কাউকে পাওয়া গেল না লিফট অপারেটর। এ মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।
এদিকে হাসপাতালে লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কেন জরুরী অবস্থায় কোন উদ্ধারকারী দল পৌঁছালো না? যদিও এ বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন সদুত্তর পাওয়া যায়নি।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
