আজ মাধ্যমিকের ফল প্রকাশ,ওয়েবসাইট ও এসএমএস – করে দেখা যাবে নম্বর  

রাজ্য শিক্ষা

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রতীক্ষার অবসান আজ শুক্রবার ৮ই মে প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টা৩০ মিনিটে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশনা করবে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ।


পর্ষদ সূত্রে  জানা গিয়েছে,সকাল ১০টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা wbresults.inc.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ফল দেখতে পারবেন। অনলাইন মার্কশিট সাময়িক হলেও সেটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে।তবে মূল শংসাপত্র পরে স্কুল থেকে সংগ্রহ করতে হবে।
এক্ষেত্রে ওয়েবসাইটের সমস্যা হলেও এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। যদিও কোন নম্বরে ওই এসএমএস পাঠাতে হবে তা পর্ষদের ফল প্রকাশের দিনই জানাবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *