মাটি খুঁড়তেই মিলল ওষুধ ! ডায়মণ্ডহারবারে চাঞ্চল্য         

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জেসিবি দিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিপুল পরিমাণ সেবাশ্রয়ের লোগো লাগানো ওষুধ। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার সরিষার হিঞ্চাবেরিয়া গ্রামে ।মাটির নিচে ওষুধ উদ্ধারের  ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ উদ্ধার হওয়া ওষুধের বাজার মূল্য কয়েক কোটি টাকা।  সুযোগের মতো পাচার করার জন্য মাটির তলায় ঢুকিয়ে রাখা হয়েছিল। বিপুল পরিমাণ ওষুধ কেন মাটির নিচে পুতে রাখা হয়েছিল সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুধবার এলাকায় জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময়  মাটির তলা থেকে একের পর এক ওষুধের প্যাকেট উদ্ধার হয়। দেখা যায় উদ্ধার হওয়া ওষুধের গায়ে সেবাশ্রয়ের লোগো রয়েছে। ওষুধদ উদ্ধারের খবর চাউর হতেই উৎসুক মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার হওয়া ঔষধ গুলি মেয়াদ রয়েছে কিনা, সেটি ব্যবহারের উপযোগী ছিল কিনা?সেই সাথে কেন মাটির নিচে রাখা হয়েছিল এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ।


তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে, বিজেপির অভিযোগ সেবাশ্রয়ের নামে এইভাবে বিপুল পরিমাণ সরকারি ওষুধ চুরি করা হয়েছে।। দুর্নীতির প্রমাণ লোপাট করতেই এইসব ওষুধ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। সেই সাথে বিজেপির আরো দাবি ,’ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদ এই ঘটনার সঙ্গে জড়িত’। বিজেপির আরো দাবি উদ্ধার হওয়া ওষুধের বেশির ভাগ্ মেয়াদ এখনো শেষ হয়নি’। তবে বিজেপির তোলা, সমস্ত দুর্নীতির অভিযোগ কে ভিত্তিহীন বলছে তৃণমূল। তাদের দাবি, মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণেই এইসব ওষুধ মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *