দীর্ঘ দুর্ভোগের অবসান, গঙ্গাসাগরে নতুন ঢালাই রাস্তার উদ্বোধনে খুশি এলাকাবাসীরা

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হলো। দীর্ঘকাল ধরে এই এলাকায় ইটের রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় ছিল, যার ফলে নিত্যদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতেন কয়েক হাজার গ্রামবাসী। বিশেষ করে বর্ষাকালে বা জরুরি প্রয়োজনে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়ত।​অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের […]

Continue Reading

রাজ্যের প্রধান শিক্ষক সংগঠন (ASFHM)-এর তিন দিনের রাজ্য দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুরু হল কোলকাতায়

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের সরকার অনুমোদিত, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত হাই স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষক–শিক্ষিকাদের সর্ববৃহৎ অরাজনৈতিক ও সরকারি নিবন্ধিত সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM)–এর রাজ্য দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার থেকে কোলকাতার কলেজ স্কয়ারের নিকট মহাবোধি সোসাইটির সংলগ্ন ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে শুরু হয়েছে। আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর ২০২৫—শুক্রবার, শনিবার […]

Continue Reading

বাংলাদেশী ২ট্রলার সহ ৩৫জন মৎস্যজীবিকে আটক করল ভারতীয় কোস্টগার্ড

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভারতীয় জল সীমার ভিতরে ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের দুই ট্রলার সহ ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বুধবার বিকেলে আটক মৎস্যজীবীদের নিয়ে ফেজারগঞ্জ কোসটাল থানার পুলিশের হাতে তুলে দেয় কোস্টগার্ড । এরপর তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে,গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় ঢুকে […]

Continue Reading

ছাত্র-ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার প্রচার  ডায়মণ্ডহারবার মহকুমা প্রশাসনের

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-রাজ্যে পথ দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।সেই দূর্ঘটনার হার কমাতে সচেতনতার প্রয়োজন।আর তাই ডায়মণ্ডহারবার অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিকের করণ এবং ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসনের উদ্যোগ বুধবার, ডায়মণ্ডহারবারের ,পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনতা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার […]

Continue Reading

বাদাম মনে করে বিষ ফল খেয়ে অসুস্থ মন্দিরবাজারের ১১শিশু ! চিকিৎসাধীন ডায়মণ্ডহারবার মেডিক্যাল কলেজে  

প্রতীকী ছবি———– বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাদাম মনে করে  বিষ ফল  খেয়ে  অসুস্থ ১১ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ২৪পরগণার ডায়মণ্ডহারবার মহকুমার  মন্দির বাজারে। বর্তমানে অসুস্থ শিশুরা ভর্তি ডায়মন্ড মেডিকেল কলেজে, সেখানে তাদের চিকিৎসা চলছে। জানা গেছে,অসুস্থ শিশুরা সকলে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার বলদেবপুরের বাসিন্দারা। এদিন সকালে বেশ কয়েকজন শিশু খেলাধুলা করছিল।সে সময় রাস্তার পাশের […]

Continue Reading

গঙ্গাসাগরে মেলা দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ইলেকট্রিক পোস্টে ধাক্কা স্কুটির- মৃত১, আহত২

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গঙ্গাসাগরের পুরুষোত্তমপুরে নাগ মেলা দেখে বাড়ি ফেরার পথে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছেন আরও দুজন। গতকাল গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চকফুলডুবি রাধাগোবিন্দ সেবা সদনের খুব কাছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুটিতে চড়ে তিনজন যুবক মেলা দেখে বাড়ি ফিরছিলেন। রবিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ […]

Continue Reading

সুন্দরবনে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু ! তদন্তে পুলিশ

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবনে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের।  মৃতের নাম তমাল সরকার (৫৫)। তাঁর বাড়ি হাওড়াতে।ঠিক কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । শীতকাল শুরু হতে না হতেই সুন্দরবনে ঘুরতে যাচ্ছেন ভ্রমণ প্রিয় মানুষজন। শনিবার এমনই ২০ জনের একটি দল হাওড়া থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই […]

Continue Reading

স্কলারশিপে আমেরিকায় পাড়ি দিচ্ছে সুন্দরবনের কন্যা, শিক্ষান্তে দেশে ফিরে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে চায়  সায়ন্তনী

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-   বাবাপেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি একটি সেচ্ছাসেবি সংগঠনও চালান। আর সেই সুবাদে শৈশবে বাবা সাথে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চল গুলিতে ঘুরতে গিয়ে সেখানের বিশেষ করে মহিলাদের আর্থ-সামাজিক অনুন্নয়ন লক্ষ্য করেছে।আর তাঁদের জন্য কিছু একটা করতেই হবে, এই ভাবনা ছোট বেলা থেকেই ভাবিয়ে তুলে ছিল ডায়মণ্ডহারবার মহকুমার রায়দীঘির সায়ন্তনী’র।  সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে […]

Continue Reading

যুবভারতীতে হতাশার বিস্ফোরণ ! মেসিকে এক ঝলক দেখতে না পেয়েই উত্তাল গ্যালারি,ভাঙচুরে রণক্ষেত্র স্টেডিয়াম  

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শনিবার দুপুরে মেসি ইভেন্ট ঘিরে উত্তপ্ত হলো কোলকাতা। দর্শকের ক্ষোভের জেরে যুবভারতীতে আয়োজিত এই হাই ভোল্টেজ ইভেন্টের একেবারে শেষের দিকে অপ্রীতিকর ঘটনাটি ঘটে ।  শেষ পর্যন্ত মেসির নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ফুটবলের রাজপুত্রকে নির্ধারিত সময়ের অনেক আগেই যুবভারতী থেকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে মেসিকে দেখতে না পাওয়া ক্ষোভ উগরে দেন […]

Continue Reading

চিকিৎসায় গাফিলতি-শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল মথুরাপুর গ্রামীণ হাসপাতাল ! চিকিৎসককে চড় মারার অভিযোগ  

প্রতীকী ছবি——- বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শিশু মৃত্য!আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর গ্রামীণ হাসপাতাল।চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের। ঘটনায় চিকিৎসককে চড় মারা অভিযোগ উঠেছে। ঘটনার পর নিরাপত্তার অভাবে কর্মবিরতি শুরু করলেন চিকিৎসকরা। এরপরই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও হাসপাতাল সূত্রে […]

Continue Reading